Privacy Policy (গোপনীয়তা নীতি)
Premium Bangla Font-এ আপনাকে স্বাগতম! আমাদের ওয়েবসাইটে দর্শনার্থীদের গোপনীয়তা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই Privacy Policy সনদে আমাদের সংগৃহীত তথ্যের ধরণ এবং তা কীভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তথ্য সংগ্রহ ও ব্যবহার
আমরা আমাদের ওয়েবসাইটে কোনো ভিজিটরকে রেজিস্ট্রেশন বা ব্যক্তিগত তথ্য (যেমন: নাম, ঠিকানা ইত্যাদি) প্রদান করতে বাধ্য করি না। তবে সার্ভিস উন্নত করার লক্ষ্যে সাধারণ কিছু তথ্য সংগ্রহ হতে পারে:
লগ ফাইলস (Log Files): অন্যান্য ওয়েবসাইটের মতো আমরাও লগ ফাইল ব্যবহার করি। এর মধ্যে রয়েছে IP ঠিকানা, ব্রাউজারের ধরণ, Internet Service Provider (ISP), তারিখ/সময় এবং ক্লিক সংখ্যা। এই তথ্যগুলো কোনো ব্যক্তি বা পরিচয় শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় না।
ফন্ট ডাউনলোড: আমাদের ওয়েবসাইট থেকে বাংলা ফন্ট ডাউনলোডের ক্ষেত্রে আপনাকে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করতে হয় না, এবং আমাদের সাইটে ডাউনলোড লিংক গুগল ড্রাইভ থেকে সরাসরি ডাউনলোড করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই।
কুকিজ (Cookies)
ব্যবহারকারীদের অভিজ্ঞতা সহজ ও উন্নত করতে Premium Bangla Font কুকিজ ব্যবহার করে থাকে। কুকিজের মাধ্যমে ভিজিটরদের পছন্দ এবং তারা কোন কোন পেজ ব্রাউজ করছেন তা সংরক্ষণ করা হয়, যেন পরবর্তীতে দ্রুত পরিষেবা দেওয়া সম্ভব হয়।
থার্ড-পার্টি বিজ্ঞাপন ও লিংক
আমাদের ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স (Google AdSense) বা অন্য কোনো থার্ড-পার্টি বিজ্ঞাপন নেটওয়ার্কের বিজ্ঞাপন প্রদর্শিত হতে পারে। এছাড়া ফন্ট ফাইল হোস্ট বা শেয়ার করার জন্য গুগল ড্রাইভ বা অন্যান্য থার্ড-পার্টি সাইটের লিংক ব্যবহৃত হতে পারে।
নোট: এই থার্ড-পার্টি সাইটগুলোর নিজস্ব প্রাইভেসি পলিসি রয়েছে। আমরা পরামর্শ দিই যে, সংশ্লিষ্ট সাইটগুলোর সার্ভিস ব্যবহারের আগে তাদের গোপনীয়তা নীতি দেখে নেবেন।
শিশুদের তথ্য সুরক্ষা
ইন্টারনেট ব্যবহারে শিশুদের সুরক্ষা দেওয়া আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। আমরা পিতামাতা এবং অভিভাবকদের অনুরোধ করি তাদের সন্তানদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে। আমাদের ওয়েবসাইট সচেতনভাবে ১৪ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে কোনো ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না।
সম্মতিকরণ (Consent)
আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের Privacy Policy-তে সম্মত হচ্ছেন এবং এর শর্তাবলী মেনে নিচ্ছেন।
0 Post a Comment: